৭ অক্টোবরের বার্ষিকী ঘিরে ইসরাইলি বাহিনী সতর্ক অবস্থায়, গাজাবাসীকে হুঁশিয়ারি

07 October 2026, 12:23 AM
৭ অক্টোবরের বার্ষিকী ঘিরে ইসরাইলি বাহিনী সতর্ক অবস্থায়, গাজাবাসীকে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:  হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী সামনে রেখে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন।


একই সঙ্গে ইসরাইলি সেনাদের ওপর হামলা হলে গাজাবাসীকে ‘কড়া মূল্য দিতে হবে’ বলে সতর্ক করা হয়েছে।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের কার্যালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ওই তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ৭ অক্টোবরের বার্ষিকী উপলক্ষে গাজায় অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে হামাস।


বিবৃতিতে বলা হয়, ‘ঈশ্বর না করুন, আমাদের সেনারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হামাস ও গাজার জনগণকে এর কড়া মূল্য দিতে হবে এবং তা হবে সব ধরনের সীমা ছাড়িয়ে।