‘আমাদের ব্যর্থ দেখতে চায় অনেকে, তাদের সেই সুযোগ দেওয়া যাবে না’

08 October 2026, 12:32 AM
‘আমাদের ব্যর্থ দেখতে চায় অনেকে, তাদের সেই সুযোগ দেওয়া যাবে না’

স্পোর্টস ডেস্ক:  আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের পর লিওনেল মেসির বিদায়ী বক্তৃতার সবচেয়ে শক্তিশালী বার্তাটি ছিল ঐক্যের ডাক। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বক্তব্যে মেসি সতর্ক করে দিয়েছেন, কঠিন সময় আসবেই; আর সেই সময়েই জাতীয় দল ও খেলোয়াড়দের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে হবে সমর্থকদের।

মেসি বলেন, ‘বারবার প্রমাণ হয়েছে, আমরা যখন একসঙ্গে হই এবং ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা যেকোনো দলের চেয়ে শক্তিশালী হয়ে উঠি এবং যেকোনো কিছু জয় করতে পারি।’

তবে সামনে কঠিন সময় আসার কথাও স্বীকার করেছেন তিনি, ‘নিশ্চয়ই কঠিন সময় আসবে। কারণ এই সময়ে আমরা যা অর্জন করেছি, তা স্বাভাবিক কোনো বিষয় নয়। আর সেই কঠিন সময়ে আমাদের তাদের পাশে আগের চেয়েও বেশি থাকতে হবে।’

এরপর সতীর্থদের উদ্দেশে দেওয়া নিজের শেষ কথার কথাও স্মরণ করেন মেসি, ‘আমি সবসময় তাদের বলি, আমাদের শেষ আলোচনাতেও বলেছি—বড় লক্ষ্য অর্জন করতে হলে আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হবে।’

মেসির বক্তব্যে উঠে আসে জাতীয় দলকে ঘিরে নেতিবাচক মনোভাবের কথাও। মেসি বলেন, ‘এমন মানুষ আছে, যারা জাতীয় দলকে ব্যর্থ দেখতে চায়। আমরা তাদের সেই সুযোগ দিতে পারি না।’

কঠিন সময়েই একটি দলের প্রকৃত চরিত্র প্রকাশ পায়, এমন মন্তব্য করে মেসি বলেন, ‘কঠিন সময়, সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই বোঝা যায় একটি দল আসলে কেমন। শক্তিশালী দল না থাকলে কোনো কিছু অর্জন করা খুব কঠিন।’

এরপর নিজের সতীর্থদের প্রশংসায় ভাসান তিনি। ‘আর আমি আপনাদের বলছি, আমরা ছিলাম অসাধারণ একটি দল। আর এ কারণেই আমরা যা কিছু অর্জন করেছি, তা করতে পেরেছি।