আমি জামায়াত-এনসিপি-ইউনূসের অপকর্মের বিরুদ্ধে কথা বলি: মেঘনা আলম
নিউজ ডেস্ক: বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে সাইজ করার ঘোষণা দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এ সময় তিনি জামায়াত, এনসিপি, ইউনূসের অপকর্মের বিরুদ্ধে কথা বলেন বলে জানান।
আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি নিজেকে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী দাবি করেন মেঘনা আলম।
পোস্টে বলেন, আমি বিএনপি সমর্থন করি, বিএনপির একনিষ্ঠ কর্মী, চামচা না। আমি জামায়াত, এনসিপি, ইউনূসের অপকর্মের বিরুদ্ধে কথা বলি।
কিন্তু ছাত্রদল বা বিএনপির নাম ভাঙিয়ে কাউকে অপকর্ম করতে দেখলে সবার আগে সাইজ করব।