‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল’

04 October 2026, 07:22 PM
‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারতের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল’

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছেই, তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার আছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসামিদের ফেরত আনার জন্য যে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) প্রক্রিয়া চলছে, তা আরও দ্রুত সম্পন্ন হওয়ার দিকে ভারত সরকার নজর দেবে বলে আশা করি।’

‘অবশ্যই চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের আইন-কানুন আছে, আদালত আছে। তারা স্বাধীনভাবে কাজ করছে। তারা সিদ্ধান্ত নেবে আসামির কী হবে। কিন্তু দুই দেশেরই রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আমাদের আছে, তাদেরও (ভারতের) থাকতে হবে,’ যোগ করেন শামা ওবায়েদ।

২০২৪-এর ৫ আগস্ট গণআন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনা। তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন। সেই থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।